April 14, 2026, 6:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

ডিজেল-পেট্রল-অকটেনের দাম লিটারে ৫ টাকা কমেছে, রাত থেকেই কার্যকর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ডিজেল-পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এসময় মন্ত্রী বলেন, ‘আজ রাত ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।’
শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
লিটারে ৫ টাকা কমায় ডিজেল ও কেরোসিনের নতুন নির্ধারিত মূল্য হবে ১০৯ টাকা, পেট্রল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।
গতকাল জ্বালানি তেলের আমদানি শুল্ক ৩৪ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৭৫ শতাংশ করার পর আজ তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার।
এর আগে, গত ৫ আগস্ট দিবাগত মধ্যরাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক ৫ শতাংশ এবং পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ৫১ দশমিক ১ শতাংশ ও ৫১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি করে সরকার।
এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, পেট্রল ৪৪ টাকা ও অকটেন ৪৬ টাকা বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net