March 25, 2026, 1:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি/কুষ্টিয়ার রশিদ এগ্রোসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১ মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিত্যপ্রয়োজনীয় চাল, আটা, ময়দা, ডিম, ব্রয়লার মুরগির পাশাপাশি সাবানসহ টয়লেট্রিজ পণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক দাম বাড়ানোর দায়ে আট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চালের জন্য কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের আব্দুল রশিদ, নওগাঁর বেলকন গ্রুপ প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী বেলাল হোসেন, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড; আটা-ময়দার জন্য সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ; ডিমের জন্য প্যারাগন পোলট্রি, ডিম ব্যবসায়ী-আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানউল্লাহ্, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল ইসলাম; মুরগির জন্য কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল ইসলাম, প্যারাগন পোলট্রি লিমিটেড; টয়লেট্রিজ পণ্যের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার।
জানা গেছে, সম্প্রতি এসব কোম্পানি-ব্যক্তির ‘কারসাজি’র কারণে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। এ কারণে কমিশন ‘স্ব-প্রণোদিত’ হয়ে এ মামলা দায়ের করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেন, চাল আটা-ময়দা, ডিম, ব্রয়লার মুরগী ও টয়লেট্রিজ পণ্যের সংকট তৈরি এবং অস্বাভাবিক দাম বাড়িয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন মামলা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেন, চাল আটা-ময়দা, ডিম, ব্রয়লার মুরগী ও টয়লেট্রিজ পণ্যের সংকট তৈরি এবং অস্বাভাবিক দাম বাড়িয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন মামলা করেছে।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাকিভাবে তাদের শুনানি হবে।
কমিশন সূত্র জানায়, প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ ও ১৬ ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৫ ধারায় বলা আছে, বাজারে প্রভাব বিস্তার করে একপক্ষীয় পরিস্থিতি সৃষ্টি করলে তারা শাস্তির আওতায় আসবে। আর ১৬ ধারায় বলা আছে, কোনো পণ্যের বাজারজাত বা উৎপাদনে শীর্ষে থাকার সুযোগ কাজে লাগিয়ে পণ্যের দামে কারসাজি করলে সেই অপরাধও শাস্তিযোগ্য।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net