March 24, 2026, 11:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কুষ্টিয়া সদর/ আলোচিত আওয়ামী লীগ কর্মী মাসুদ হত্যা মামলায় ৬ আওয়ামী লীগ নেতা-কর্মীর যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে ২০১৬ সালে নির্বাচনী সহিংসতায় নিহত আওয়ামী লীগ কর্মী মাসুদ করিম হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৬ আওয়ামী লীগ নেতা-কর্মীর যাবজ্জীবন কারদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে রয়েছে একই ইউনিয় পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জমান।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান বিশ্বাস (৫৩), তার ভাই হাবিল উদ্দিন বিশ্বাস (৪৯), বাবলু বিশ্বাস (৪৬), একই গ্রামের আক্তারুজ্জামানের ছেলে মাহমুদুল হাসান সবুজ, কামরুজ্জামান বিশ্বাসের ছেলে রাশেদুল ইসলাম বিদ্যুৎ (৩৪) ও মৃত জলিল গাইনের ছেলে মাসুদ গাইন (৩৮)।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। মাসুদ গাইন ও বিদ্যুৎ পলাতক রয়েছেন।
এ মামলায় তিনজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
২০১৬ সালে ২৮ এপ্রিল সকালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাসুদ করিম নিহত হন।
মাসুদ করিম স্থানীয় মৎস্য খামারি এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দীন শেখের সমর্থক। তাঁর বাড়ি আলামপুরে ইউনিয়নের দহকুলা গ্রামে।। সংঘর্ষে ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়।
হত্যার ঘটনায় একই দিন আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামানকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন নিহতের ছোট ভাই মাহবুবুল করিম মোল্লা।
মাসুদ দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে এসে তিনি মাছের ঘেরের ব্যবসা শুরু করেন। তিনি ও পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সাবেক নেতা সিরাজ উদ্দীন শেখের সমর্থক। এই কারণে তাঁদের ওপর ক্ষিপ্ত ছিলেন আখতারুজ্জামান ও তাঁর সমর্থকেরা।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net