October 16, 2026, 3:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণে জরুরি নির্দেশনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

আগামী বছর থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কারিকুলামের ওপর শিক্ষকদের বিষয়ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের আগেই শিক্ষকদের ‘বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ’ আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিক্ষকদের জন্য বাধ্যতামূলক। কোনও শিক্ষক অনলাইনে এই প্রশিক্ষণ না করলে ‘ফেস টু ফেস’ মূল প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না।

সোমবার (২৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিক্ষণ কার্যক্রম চালু হতে যাচ্ছে।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিক বিভিন্ন প্রশিক্ষণের অংশ হিসেবে শিগগিরই বিষয়ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। যেসব শিক্ষক এখনও প্রশিক্ষণটি গ্রহণ করতে পারেননি তাদের অনলাইন মুক্তপাঠ ই-লার্নিং প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ‘বিষয়ভত্তিক অনলাইন প্রশিক্ষণ’ কোর্সটি আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করবেন।

এই প্রশিক্ষণে অংশ নেওয়া বাধ্যতামূলক। এই প্রশিক্ষণ ছাড়া কোনও শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net