September 8, 2026, 4:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

ছুটি ছাড়া অনুপস্থিত শিক্ষকের তালিকা প্রতিদিন দেওয়ার নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কতৃপক্ষকে না জানিয়ে অথবা ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা এবার প্রতিদিন জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিপ্তরের ৯টি আঞ্চলিক কার্যালয়ে স্ব স্ব জেলা শিক্ষা কর্মকর্তাদের অনুপস্থিত শিক্ষকদের তালিকা দিতে হবে। রোববার (২৩ জুলাই) মাউশি থেকে এমন নির্দেশ দেওয়া হয়।
মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ এস এম আব্দুল খালেকের সই করা আদেশে বলা হয়, অননুমোদিতভাবে (ছুটি ছাড়া) কোনো শিক্ষক প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তার তালিকা প্রতিদিন পাঠাতে হবে।
এতে আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে রোববার (২৩ জুলাই) অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন, তাদের নামের তালিকা সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
আদেশের এ অনুলিপি ঢাকা অঞ্চলের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলেও জানান অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ এস এম আব্দুল খালেক।
গত ১৮ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তদারকিসহ পাঁচ দফা নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্ব স্ব প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও স্থানীয় প্রশাসনকে এ নির্দেশ দেওয়া হয়।
এছাড়া রোববার (২৩ জুলাই) জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত ৩৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাউশি। তাদের বিরুদ্ধে দুই বা ততোধিক দিন ছুটি ছাড়াই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার প্রমাণ পেয়েছে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিও শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও রোববার (২৩ জুলাই) গত কদিনের চেয়ে প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচিতে উপস্থিতি আরও কম দেখা গেছে। এছাড়া এদিন বিকেল সাড়ে ৪টার দিকেই শিক্ষকরা কর্মসূচি থেকে চলে যেতে শুরু করেন। সোয়া ৫টা নাগাদ প্রেস ক্লাবের সামনের সড়ক ফাঁকা হয়ে যায়। অথচ গত দুই সপ্তাহ সন্ধ্যা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net