August 27, 2026, 5:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন/ সভাপতি সাগর, সম্পাদক রিপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আল-মামুন সাগর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিতরা আগামী দুই বছর (২০২৩-২৫) প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। এরআগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট দেন ৯৬ সাংবাদিক।
নির্বাচনে ৫৪ ভোট পেয়ে আল-মামুন সাগর সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক পেয়েছেন ৪১ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কুষ্টিয়ার দর্পণের মজিবুল শেখ, সহ-সভাপতি পদে দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাই টিভির আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ পদে বাংলা টিভির এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক দিনের শেষে পত্রিকার নিজাম উদ্দিন।
৯টি নির্বাহী সদস্য পদে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, দৈনিক নয়া দিগন্তের আ ফ ম নুরুল কাদের, দ্য ডেইলি অবজারভার পত্রিকার সিরাজুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার এস এম রাশেদ, দৈনিক মানবজমিনের কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার মানিক, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক আব্দুল জিহাদ, সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদক খালিদ হাসান সিপাই ও দৈনিক সাগরখালী পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দ্দার নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net