July 24, 2026, 10:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

গুচ্ছের ফাঁকা আসনে ভর্তিতে আগ্রহীদের ‘সম্মতি’ দেওয়ার নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি হতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের সম্মতি জানাতে হবে। সোমবার (২ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এ সম্মতি জানানোর নির্দেশ দিয়েছে ভর্তি কমিটি।
রোববার (১ অক্টোবর) সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চার ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শূন্য কিছু আসন পূরণে ‘বিশেষ ধাপে’ শিক্ষার্থী ভর্তি করানো হবে। এতে আগ্রহীদের সম্মতি জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মতি দেওয়ার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে ঢুকে জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগইন করতে হবে। এরপর সেখানে থাকা ‘ইয়েস’ বাটনে ক্লিক করতে হবে।
এছাড়াও ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ পাওয়া যাবে ওয়েবসাইটে।
গত ২১ আগস্ট গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ফি জমার শেষদিন ছিল। ২২ আগস্ট মূল কাগজপত্র জমা নেওয়া হয়। এরপর সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাসও শুরু হয়।
কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেড়মাসের বেশি সময় ধরে ক্লাস চলছে। অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ২ হাজার ২০০ আসন এখনো শূন্য। এ নিয়ে সমালোচনার মুখে অবশেষে ‘বিশেষ ধাপ’ উল্লেখ করে চলতি বছর শেষবারের মতো শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে গুচ্ছ ভর্তি কমিটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net