July 13, 2026, 1:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

রবিচেতন’র অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় কুষ্টিয়ার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শুক্লা মজুমদার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রবাদপ্রতিম রবীন্দ্র সংগীত শিল্পী এবং শিক্ষিকা মায়া সেনের জন্ম দিন উপলক্ষে কলকাতায় রবিচেতন এর অনুষ্ঠানে যোগ দিতে কলতাকায় গেছেন কুষ্টিয়ার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শুক্লা মজুমদার। আজ সোমবার) এই অনুষ্ঠান।
রবিচেতন শুদ্ধ রবীন্দ্র সংগীত চর্চার একটি বৃহৎ প্লাটফর্ম। রবিচেতন এর কর্ণধার সাগরময় ভট্টাচার্য মায়া সেনের যোগ্য শিষ্য। গুরুর জন্মদিন উপলক্ষে তাই এই বৃহৎ পরিসরের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কলকাতার বিভিন্ন প্রথিতযশা শিল্পী সাহিত্যিকরা। রবিচেতন এর এই অনুষ্ঠানে পশ্চিম বঙ্গসহ দেশ বিদেশ থেকে সাগরময় ভট্টাচার্যের প্রায় ৭০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করছে।
শুক্লা মজুমদার কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী এবং শিক্ষক শ্রী সাগরময় ভট্টাচার্যের নিকট দীর্ঘ দিন ধরে শুদ্ধ রবীন্দ্র সংগীত শিক্ষা গ্রহন করে চলেছেন।
শুক্লা মজুমদার বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বেসরকারি চ্যানেলেও শুদ্ধ ভাবে রবীন্দ্র সংগীত পরিবেশন করে চলছেন
২০২০ সালে করোনাকালিন সময়ে সাগরময় ভট্টাচার্য রবীন্দ্রনাথের গীতবিতানের প্রথম থেকে প্রতিটি গান নিখুঁত ভাবে একান্ত ঘরোয়া ভাবে তাঁর রবিচেতন নামক পেজে প্রতিনিয়ত আপলোড করে চলেছেন। এছাড়াও ইউটিউবে তাঁর নিজের গানসহ ছাত্র ছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের বহু সমবেত গানের কাজ তিনি করে চলেছেন।মায়ার খেলা তার মধ্যে অন্যতম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net