March 26, 2026, 2:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের ১৮তম অ্যাটর্নি জেনারেল আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

ঝিনাইদহ/স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহে স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহসভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বুত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুন্ডু উপজেলায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত হলেন শামীম হোসেন (৩৫). তিনি উপজেলার শুড়া গ্রামের গোলাম রসুল নান্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে খালের ধারে বসে ছিলেন শামীম। সে সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, আসন্ন সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net