August 25, 2026, 7:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

অব্যাহত তাপদাহ/ বিভিন্ন জেলায় হিটশকের ঝুঁকিতে বোরো ধান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সহ্য ক্ষমতার চেয়ে বেশী মাত্রার অব্যাহত তাপদাহের কারনে সারাদেশের বিভিন্ন স্থানে বোরো ধান হিটশকের ঝুঁকিতে পড়ে আশঙ্কায় কৃষি বিশেষজ্ঞরা। দেশের বিভিন œজায়গায় বোরো ধানের ফুল ফোটার সময় (ফ্লাওয়ারিং স্টেজ) চলছে। সবশেষ ২০২১ সালে দেশে বড় ধরনের হিটশক হয়। এতে প্রায় অর্ধলাখ হেক্টর জমির ধান তাপে চিটা হয়ে যায়। ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে, যা ধানের জন্য ক্রিটিক্যাল তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশ ওপরে। এতে বোরো ধানের ফোটা ফুলগুলো শুকিয়ে বড় ক্ষতি হয়েছিল। এবার এই তাপমাত্রা কোথাও কোথাও ৪২ ডিগ্রি। এই মুহূর্তে দেশের ৪০টির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গত শনিবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে আবহাওয়া অধিদপ্তর। দেশে এখন তীব্র তাপপ্রবাহ চলছে। যে কারণে দেশে ‘হিট অ্যালার্ট’ জারি করা রয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বলছে ঝুঁকি তৈরি হয়েছে। এ ধরনের হিটশককে জলবায়ু পরিবর্তনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে সারাদেশে বোরো ধানের আবাদ হয়েছে ৫০ লাখ ৫৮ হাজার হেক্টর জমিতে। যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই কোটি ২২ লাখ ৫৬৪ টন। এখন পর্যন্ত বোরো কর্তন করা হয়েছে শুধু হাওরাঞ্চলে। সেখানে তিনদিন ধরে ধানকাটা চলছে। প্রথম দুদিনে ৭৭ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net