October 14, 2026, 4:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কারফিউ শিথিলে প্রাণ ফিরেছে কুষ্টিয়ায়, কম লোসমাগম নিয়েই চলেছে ব্যবসা, অফিস, ব্যাংক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
টানা কয়েকদিনের নানা বিড়ম্বনার পর বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে কুষ্টিয়া। যদিও চির চেনা ব্যস্ত শহরে পুরোপুরি প্রবেশ করেনি, সারাদিনই শহরের প্রধান সড়কে যান চলাচল ও মানুষের উপস্থিতি ছিল। তবে উপস্থিতি বড় বেশী ছিল না। বিভিন্ন অফিস পাড়ায়, আদালতে লোকজনের উপস্থিতি ছিল সন্তোষজনক। দূরপল্লা এবং আন্তঃনগর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসছে।
জানা গেছে, কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকেই নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। মজমপুর গেট থেকে বড় বাজার পর্যন্ত রিকশা এবং অটো রিকশার দাপটে থেমে থেমে যানজটও দেখা যায়। এই অবস্থা চলে বিকেল পর্যন্ত। মিউনিসিপ্যালিটি বাজারে মানুষের সমাগম ছিল। মানুষজন তাদের পণ্য কেনার জন্য রীতিমত ভিড় জমায় দোকানগুলোতে। কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে।
বড় বাজারের ব্যবসায়ী বুদ্ধদেব কুন্ডু জানান, ব্যবসা বন্ধ থাকলে অর্থনীতির চাকাও বন্ধ থাকে। তিনি বলেন, আজ থেকে প্রাণ পেয়েছে বড় বাজার। মানুষজন আসতে শুরু করেছে।
রিকসা চালক মতিউর রহমান জানান, প্রায় সপ্তা খানেক হলো তিনি ঠিকমতো রিকসা চালাতে পারেন নি। আজ পুরো দিন তিনি রিকসা চালিয়েছেন। আয় আগের মতো না হলেও তিনি খুশী।
বাদাম বিক্রেতা মুনিব আলী জানান, তার অবস্থা করুণ আকার ধারন করেছিল। তিনি স্বস্তির নিঃশ^াস ফেলেছেন বলে জানান। তিনি বলেন জিনিসপত্রের যে দাম একদিন বেচা বন্ধ থাকলেই সংসারে সমস্যা হয়ে যায়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net