February 6, 2026, 11:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিমের পদত্যাগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবশেষে আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার আলোচিত সমালোচিত প্রিন্সিপাল  ড. আব্দুল করিম ছাত্র-জনতার চাপের মুখে পদত্যাগ করেছেন। রবিবার (১৮ আগষ্ট) তিনি লিখিতভাবে এ পদত্যাগ করেন। মাদ্রাসাটি শহরের কোর্টপাড়াতে অবস্থিত। চাপের কারনে কয়েকদিন ধরে তিনি প্রতিষ্ঠানে কাজ করতে পারছিলেন না।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আব্দুল করিমের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ। প্রতিষ্ঠানের ভবন নির্মাণ থেকে প্রতিষ্ঠানের সাবেক এক সভাপতির সাথে যোগসাজশ করে অর্থ লোপাট, একই সময়ে প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্যসহ তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় কুষ্টিয়ার জেলা প্রশাসক বরাবর।
প্রতিষ্ঠানের সাথে জড়িত এমন  অনেকেই জানিয়েছেন, তিনি এমনকি একাধিকবার ইসলাম নিয়ে বিতর্কিত বক্তব্যও দিয়েছেন। তার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছেন মুসল্লীরা। কিন্তু ক্ষমতাসীন দলের সাথে সর্ম্পক রক্ষা করার কারনে তার বিরুদ্ধে কিছু করা যায়নি।
সরকারের পট পরিবর্তন হলে ছাত্র ও আম জনতার প্রচন্ড চাপের মুখেও পড়েন তিনি। ফলে বাধ্য হয়ে নিজ কর্মের জন্য ক্ষমা চেয়ে তিনি পদত্যাগ করেছেন।
জানা গেছে, আব্দুল করিম পদত্যাগপত্রে নিজেই লিখেছেন, ইসলাম বিরোধী কর্মকান্ডের কারণে ও প্রতিষ্ঠানের অভ্যান্তরীন দূর্নীতির কারণে দুঃখ প্রকাশ করছি এবং আমি পদত্যাগ করছি।
এ ব্যাপারে দৈনিক কুষ্টিয়ার পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। এমনকি মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দেয়া হলেও তিনি উত্তর দেননি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net