September 7, 2026, 9:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গুলি-হত্যা, কুষ্টিয়াতে ১২৬ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কু‌ষ্টিয়ায় ফুটপা‌তে লু‌ঙ্গি গামছা বি‌ক্রেতা বাবলু ফারা‌জি হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ১২৬ জনের নাম উল্লেখ করে আদালত মামলা হ‌য়ে‌ছে। এতে ৪০ থে‌কে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে নিহত বাবলুর ছে‌লে সুজন মাহমুদ বাদী হয়ে কু‌ষ্টিয়ার বিজ্ঞ সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট ও আমলী আদালতে এ মামলা করেন। শুনা‌নি শে‌ষে আদালত মামলাটি গ্রহণ ক‌রে তদ‌ন্তের জন‌্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন।
আগামী ৩০ দি‌নের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দেওয়ার জন‌্য বলা হ‌য়ে‌ছে।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,কু‌ষ্টিয়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(ক্রাইম এন্ড অবস্) পলাশ কা‌ন্তি নাথ,কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ও‌সি মাহফুজুল হক চৌধুরী,ও‌সি (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ,এস আই সা‌হেব আলী,এএসআই আসাদুজ্জামান আসাদ,উজ্জল হো‌সেন,মে‌াস্তা‌ফিজুর রহম‌ান,আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হা‌নিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান সভাপতি সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগার আলী শহর আওয়ামীলীগ সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সংসদ সদস্য-কুষ্টিয়া-২ কামারুল আরেফিন খোকসা কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা সহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। নিহ‌তের ছে‌লে সুজন মাহমুদের দা‌য়ের করা মামলায় জানা গে‌ছে,৫৮ বছর বয়সী বাবলু ফারা‌জি ফুটপা‌তে লু‌ঙ্গি,গামছা ও বিছানার চাদর বিক্রয় ক‌রতেন।

মামলায় বলা হয়েছে, গত ৫ আগষ্ট বেলা সা‌ড়ে ৩টার দি‌কে পেশাগত দায়িত্ব পালন শে‌ষে বা‌ড়ি ফেরার প‌থে শহ‌রের চার রাস্তার মো‌ড়ে অসহ‌যোগ আন্দোলনকারী ও আসামী‌দের সংঘ‌র্ষের ম‌ধ্যে প‌ড়ে যায়। তখন সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নি‌র্দেশে ও ২ থে‌কে ২২নং আসামীর হুকু‌মে অন‌্যান‌্য আসামীরা অস্ত্রশস্ত্র নি‌য়ে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের উপর হামলা চালায়। এ সময় বাবলু ফারা‌জি‌কে আন্দোলনকারী ভে‌বে কু‌ষ্টিয়া ম‌ডেল থানায় এস আই সা‌হেব আলী আগ্নেয়াস্ত্র দি‌য়ে গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কু‌ষ্টিয়ার পু‌লিশ সুপার শহীদ আবু স‌রোয়ার জানান, তিনি এখনও কোন কাগজ হা‌তে পান নি। আদালতের নির্দেশ মতো দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net