June 7, 2026, 12:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি

৩১ জুলাই থেকে ২১ আগস্ট/দেশের কারাগারে বন্দি কমেছে সাড়ে ২২ হাজার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত ৩ সপ্তাহে দেশে কারাবন্দির সংখ্যা প্রায় সাড়ে ২২ হাজার কমে গেছে।
দেশে ৬৮টি কারাগারে মোট বন্দি ছিলেন ৭৯ হাজার ৪৮ জন। মঙ্গলবার (২০ আগস্ট) দেশের সব কারাগারে বন্দির সংখ্যা ৫৬ হাজার ৪২৭ জনে দাঁড়ায়। সেই হিসাবে তিন সপ্তাহে কারামুক্ত হয়েছেন ২২ হাজার ৬২১ জন। এই ২২ হাজারের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় ২ হাজার বন্দিও রয়েছেন।
কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্দোলন চলাকালে ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক যেসব মামলা হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার এবং বন্দিদের জামিনের উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সরকারের এই উদ্যোগগুলোর কারণে জামিনের আদেশ পাওয়া সাপেক্ষে বন্দিরা কারাগার থেকে মুক্ত হয়েছেন।
অন্যদিকে, শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটে। অন্তত ৮টি কারাগার ভেঙেপ্রায় ২০০০ বন্দি পালিয়ে যায়। এসময় অস্ত্র ও গুলি লুট হয়। কারাগারের ভেতরে অগ্নিসংযোগও করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়াদের অনেকেই অনেক দাগী আসামাী। তাদের ফের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে প্রায় ৬০০ জনকে ফের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
কারা অধিদপ্তরের তথ্যমতে, দেশের কারাগারগুলোতে সর্বমোট ধারণক্ষমতা ৪২ হাজার ৮৬৬ জন। গত তিন সপ্তাহে ২২ হাজারের বেশি মুক্তি পাওয়ার পরও ধারণ ক্ষমতার চেয়ে ১৪ হাজারের বেশি বন্দি রয়েছেন কারাগারগুলোতে। ৬৮টি কারাগারে ৫৬ হাজার ৪২৭ জন বন্দির মধ্যে ৫৪ হাজার ১৪৬ জন পুরুষ এবং ২ হাজার ২৮১ জন নারী রয়েছেন।
জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দি রয়েছেন ৫ হাজার ৮৬৬ জন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি রয়েছেন ১ হাজার ৪০ জন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দির সংখ্যা ২ হাজার ৫৬০। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন ২ হাজার ৪৪৫ জন। এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৩ হাজার ৭৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২ হাজার ৭২৭ জন বন্দি আছেন। কারা সূত্রে আরও জানা যায়, বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদির সংখ্যা ১৭ হাজার ৭২০ জন। আর বিচারাধীন হাজতি রয়েছেন ৩৮ হাজার ৭০৭ জন। কয়েদির মধ্যে পুরুষ ১৬ হাজার ৯৪৩ এবং নারী ৭৭৭ জন।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে বিভিন্ন কারাগারে বন্দি এবং অস্ত্র গোলাবারুদ ছিনতাই, কারা এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দেশের কারাগারগুলোর কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিতে সোচ্চার হন। তাদের দাবিগুলো যাচাই-বাছাইয়ের জন্য গত ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কারা মহাপরিদর্শক মো. কামাল হোসেনকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য বিষয়ে সুপারিশসহ দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net