March 5, 2026, 6:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

বন্যার্তদের জন্য কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীদের সংগৃহীত অর্থ দুটি ফান্ডে প্রদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বন্যা দূর্গত বানভাসি মানুষের জন্য কুষ্টিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কলাকুশলী এবং কর্মী “সংস্কৃতিক কর্মীবৃন্দ কুষ্টিয়া” শীর্ষক ব্যানারে সংগৃহীত অর্থ বানভাসি মানুষের সাহাযার্থে গঠিত দুটি ফান্ডে প্রদান করা হয়েছে।
কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ড. সরওয়ার মুর্শেদ। তিনি জানান, ২৫, ২৭ এবং ২৮ আগষ্ট তিন দিনব্যাপী এ কার্যক্রমে কুষ্টিয়া শহরের এন, এস, রোড, এবং বড়বাজারের বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া হয়। এসময় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মী, কবি, লেখক, শিল্পী এবং কলাকুশলী যথাক্রমে আতিয়ার রহমান, আসলাম আলী, কনক চৌধুরী, তুলিকা বিশ্বাস, আকাশ চক্রবর্তী, আব্বাস খন্দকার, আব্দুল্লাহ সাঈদ, মোহিত চন্দ গোবিন্দ, নজরুল ইসলাম খোকন, ইমতিয়াজ হাসান দিপু, জাহাঙ্গীর আলী খান, প্রসেনজিৎ মন্ডল, শুভ্রা ঘোষ, কৌশিক রহমান, সুনীল দাস , তামিম হাসিবুর, রায়হানুল ইসলাম, প্রদীপ কর্মকার, ড. সাইফুজ্জামান, মাহবুবুর রহমান, সাহেদ জামান, তিলোত্তমা বিশ্বাস, হৃদিমা সরকার শিল্পী, শিরিন বানু, প্রণব বিশ্বাস শিতু, লামিয়া সুলতান পাবনি, প্রত্যয় বিশ্বাস, গৌতম ধর , মীর আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনদিনের এই কার্যক্রমে সর্বমোট ৩৫ হাজার টাকা পাওয়া যায়। এই অর্থ থেকে ২০ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ- তহবিলে এবং ১৫ হাজার টাকা প্রথম আলোর ত্রাণ- তহবিলে ব্যাংকের মাধ্যমে প্রেরণ করা হয়। ত্রাণের অর্থ সাহায্যের জন্য সকল স্তরের জনগণকে কুষ্টিয়ার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net