June 9, 2026, 1:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর আমির/আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড বানিয়েছে

আলী আহসান মুজাহিদ/
শেখ হাসিনাকে লক্ষ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে।
তিনি বলেন, এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে।
তাহলে আপনার লোকেরাইতো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাই নাই।
রোববার কুষ্টিয়ার জেলার কুমারখালীতে আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, কেমন শাসন করলেন, বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু সুন্দর বেহেশতি বাগান পয়দা করলেন তাহলে সাড়ে ১৫ বছরের মাথায় এইভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হতো না।
কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, খন্দকার এ কে এম আলী মহসিন, আব্দুল মতিন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলার আমীর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, মুফতি আমির হামজাসহ কুষ্টিয়া জেলা ও সকল উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় শেষে উপস্থিত ১৪টি পরিবারের হাতে ২ লক্ষ করে মোট ২৮ লক্ষ টাকা তুলে দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net