October 14, 2026, 3:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ৫ আগস্টে নিহত ইউসুফ হত্যা মামলার আসামী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া র‌্যাব-১২ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী মুসা আহমেদ (৪৫) কে গ্রেফতার করেছে।
কুষ্টিয়া র‌্যাব এর কোম্পানী কোমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৫ আগষ্ট কুষ্টিয়া শহরের থানাপাড়া
এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ শেখ (৬৬) নামের একজনকে হত্যা করা হয়। নিহতের মেয়ে বাদী হয়ে
কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার মামলা নং-১৭। মুসা ঐ মামলার ৪১ নং আসামী। তার বাড়ি সদরের গোপালপুর গ্রামে। পিতার নাম শহর আলী।
র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রাম থেকে মুসাকে গ্রেফতার করা হয়। তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net