October 18, 2026, 7:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে সন্ত্রাসী শিক্ষার্থীর গুলি, শিক্ষার্থীসহ নিহত ৪

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯ জন।স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। হামলার কারণও জানা থাকলেও পুলিশ মুখ খোলেনি।
বিদ্যালয়টি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
অঙ্গরাজ্যের তদন্তকারী ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন শিক্ষক, দুজন শিক্ষার্থী।
সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৪ বছর। ধারনা করে হচ্ছে হত্যাকারী নিজেই একজন শিক্ষার্র্থী।
স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড বলেন, এ ঘটনা সম্পর্কে সরকার তথ্য সংগ্রহ করছে।
এদিকে, বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, ‘একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।’

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net