February 6, 2026, 10:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতি, ৩০ যানবাহনে লুটতরাজ, ডাকতাদের অস্ত্রের কোপে আহত ৩

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়কে ডাকাতি হয়েছে। পথচারীদের কুপিয়ে ও মারধর করে স্বর্ণালংকার এবং টাকা লুট করেছে ডাকাত দল। এ সময় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে কনটেক খাম্বা কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ট্রাকচালক আবদুল ওয়াহেদ, তার সহকারী (হেল্পার) জীবননগরের রাজু আহমেদ ও দর্শনার তারিক আজিজ। আহত ব্যক্তিদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
আহত ট্রাকচালক আবদুল ওয়াহেদ বলেন,তিনি ট্রাক নিয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে জীবননগরে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কনটেক খাম্বা কারখানার সামনে ডাকাতদের ব্যারিকেডের মুখে পড়েন। গাড়ি থামাতেই ১৫ থেকে ১৬ জন ডাকাত রামদা দিয়ে তাঁর পিঠে ও গলায় কোপ মারে। এসময় তার সহকারী রাজু আহমেদকেও মারধর করে। তার কাছে থাকা ভাড়ার ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা।
ঐ ট্রাক বলেন, ট্রাক, মোটরসাইকেল, আলমসাধু, অটোভ্যানসহ অন্তত ৩০টি যানবাহন থামিয়ে ডাকাতি করা হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা সার্কেল), জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসানসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ফারুক হোসেন নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের নামে অন্তত তিনটি ডাকাতির মামলা আছে।
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ যার কাছে যা পেয়েছে, তাই লুট করেছে। রাত থেকেই পুলিশ অভিযানে নেমেছে। তিনি জানান, ঘটনায় মামলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net