March 5, 2026, 5:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

কুষ্টিয়ায় পদ্মার ভাঙন কবলিত হাজার গ্রামবাসী এবার অবরোধ করলো কুষ্টিয়া-পাবনা মহাসড়ক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মার অব্যাহত ভাঙনে প্রায় সর্বস্ব হারানো ভাঙননের মুখে পড়া ৬টি গ্রামের কয়েকশ পরিবার এবার কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখলো ৩ ঘন্টা। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপরু ২ টা পর্যন্ত চলে এ অবরোধ। এতে অংশ নেন মিরপুর উপজেলার হলবাড়িয়া, বারুইপাড়া, তালবাড়িয়া, খাদিমপুর, সাহেবনগর, মির্জানগর ও ঘোড়ামারার কয়েকশ পরিবার।
এর আগে গত সোমবার এসব অসহায় পরিবারগুলো কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ^াসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার কওে ভুক্তভোগীরা।
জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে মহাসড়কের তালবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ভাঙনের শিকার ব্যক্তিরা। এ সময় দক্ষিণ-উত্তরবঙ্গেও একমাত্র সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হড়ে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ। চরম দুর্ভোগে পড়েন দুরগামী যাত্রীরা।
পরে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের নির্দেশে ঘটনাস্থলে যান ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।
তারা দ্রæত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছাড়েন। সাড়ে তিনটা নাগাদ যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সাহেবনগর বেড়িবাঁধসহ ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে। তিনি বলেন, দুই মাসের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net