July 24, 2026, 12:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

কুষ্টিয়ায় পদ্মায় ভেঙে পড়ল জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ার, ঝুঁকিতে আরও ৩টি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় পদ্মার অব্যাহত তীব্র ভাঙনের কবলে এবার নদীতে বিলীন হয়ে গেলো জাতীয় গ্রিডের একটি বৈদ্যুতিক টাওয়ার।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের কিছু পরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় অবস্থিত টাওয়ারটি নদীতে ভেঙে পড়ে।
এটির বাইরে আশেপাশের এলাকায় আরও চারটি টাওয়ার নদীতে বিলীনের মুখে রয়েছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু জানান, জাতীয় গ্রিডের টাওয়ারটি ভেঙে যাওয়ায় বিদ্যুতের সরবরাহে কোনো সমস্যা হবে না। লাইনটি ভেড়ামারা সনচালন কেন্দ্র থেকে রাজবাড়ী গিয়েছে। নদী ভাঙনের কারণে আগে থেকেই লাইনটি বন্ধ করা ছিল।
ঐ কর্মকর্তা জানান, বিকল্প হিসেবে রাজবাড়ী অঞ্চলে ফরিদপুর অঞ্চল থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বলে জানা গেছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ও মিরপুর উপজেলার বহলবাড়ীয়া, বারুইপাড়া ও তালবাড়ীয়া ইউনিয়ন পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে। ফলে ঝুঁকিতে রয়েছে ইউনিয়নগুলোর টিকটিকি পাড়া, সাহেবনগর, মির্জানগর ও তালবাড়ীয়া গ্রামের হাজারো বাড়িঘর, কৃষিজমি।
এদিকে, পদ্মানদীর গতিপথ থেকে কুষ্টিয়া-পাবনা-রাজশাহী মহাসড়ক মাত্র ৫০ মিটার দূরে। এলাকাবাসী মনে করছে, এভাবে ভাঙন চলতে থাকলে উপজেলার চারটি গ্রামসহ জাতীয় মহাসড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, প্রতিদিন পদ্মায় জিও ব্যাগ ও জিও টিউব ফেলে নদী ভাঙন রোধ করার চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net