October 18, 2026, 5:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

আট ঘন্টার ব্যবধানে মাগুরা ও ঝিনাইদহে সড়কে নিহত ৫

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরা ও ঝিনাইদহ জেলায় ৮ ঘন্টার ব্যবধানে সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত হয়েছে।
এর মধ্যে ঝিনাইদহে ২ জন ও মাগুরাতে ৩ জন।
আজ (মঙ্গলবার) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরো এক ব্যবসায়ী আহত হয়েছেন।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান ও একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুক মাতুব্বর।
আহত মতিয়ার রহমানের বাড়ি একই গ্রামে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুর থেকে চালকসহ চারজন ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে মেহেরপুর জেলায় কলা কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় পৌঁছলে দ্রুতগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। তারা হলেন– সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) এবং একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)।
পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে বাড়ি ফিরছিল। এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে সদর উপজেলার নড়িহাটি এলাকায় অটোরিকশা উল্টে চালক ফারুক হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সে নড়িহাটি গ্রামের জাহিদ মিয়ার ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শুভব্রত আমান, কুষ্টিয়া
২৪/৯/২০২৪

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net