March 24, 2026, 4:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

কুষ্টিয়া-মেহেরপুরে সড়কে ডাকাতি, ২ জন আহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় পরিবহনের চালক ও চালকের সহকারি আহত হয়েছেন।
শুক্রবার বোর রাতে জেলার গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবহনের যাত্রীরা জানান, গাংনীর আকৃবপুর নামক স্থানে বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ডাকাত দল। এসময় ডাকাত দল অস্ত্রর দেখিয়ে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ভেতরে প্রবেশ করতে চায়। চালক মুস্তাফিজুর রহমান স্বপন ও তার সহকারি বাধা প্রদান করেন। একপর্যায়ে ডাকাতরা গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে পরিবহনের চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চালকের সহকারীকে পিটিয়ে আহত করে। ডাকত দল যাত্রিদের মালামাল ও অর্থ লুট করে নেয়।
এসময় অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, আলগামন নসিমনসহ প্রায় ৫০টির মতো যানবাহন রাস্তায় আটকে যায়।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান. আহত মুস্তাফিজুর রহমানের মুখে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আজ (শুক্রবার) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ওসি তাজুল ইসলাম জানান, পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net