April 22, 2026, 10:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে, এটিই দেখতে চাই : ইবি উপাচার্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ক্লাস টাইমে শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি তিনি দেখতে চাননা। ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে। এটাই তার স্বপ্ন। এটাই তিনি এই বিশ^বিদ্যালয়ে দেখতে চান।
আজ (শনিবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ে এএসএম (আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি) স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি’র উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুপুর ১২টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে শুরু এ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি যখন খুব জনপ্রিয় হব একটি দূষিত সমাজে, মনে হবে যে আমিও দূষিত। দূষিত সমাজে যখন আমি অজনপ্রিয় হব, তাহলে আপনি মনে করবেন যে আমি ঠিক কাজটিই করছি।
তিনি আরও বলেন, আমি চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবেন, জার্নাল পাবলিকেশন্স করবেন তাঁদের ইনসেভটিভ বাড়িয়ে দেওয়ার জন্য। গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে তিনি ছাত্র এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। ভাইস চ্যান্সেলর বলেন, পোস্ট-পজিশন এগুলো অটোমেটিক্যালি আসে। শিক্ষকরা, আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়া। তিনি বলেন, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম।
এএসএম কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ এর অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে এএসএম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি’র প্রেসিডেন্ট শোভন সাহা।
সঞ্চালনায় ছিলেন এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি’র সেক্রেটারি আবু রেজা এবং ও উদিসা ইসলাম সুবাহ।
অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেস্ট উপহার দেয়া হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net