March 5, 2026, 5:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

কুষ্টিয়ায় বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু, আহত ৫, দুজন আশঙ্কাজনক

নাজমুল ইসলাম, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুরে দুটি পৃথক বজ্রপাতে গৃহবধূসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন।
আজ বুধবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তথ্য জানিয়েছেন।
মৃতরা হলেন গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।
পুুলিশ স্থানীয় ও পারিবারিক সূত্রেন উদ্ধৃতি দিয়ে জানায়, দুপুরে গড়ের পাড়া এলাকার মাঠে কাজ করছিলেন সাত থেকে আটজন কৃষক। এসনয় আকস্মিকভাবে শুরু হয় বজ্রপাত। এসময় তারা, মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেন। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহতাবস্থায় সবাইকে উদ্ধার কওে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ভবনে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপর দিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় গৃহবধু জহুরা খাতুন বজ্রপাতের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান জানান, সবাইকেই মৃত অবস্থা হাসপাতালে আনা হয়।’
তিনি জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net