April 23, 2026, 1:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা

এইচএসসির ফলাফল/ যশোর বোর্ডে টপে যশোর ও পিছিয়ে মেহেরপুর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিকের
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর যশোর জেলা থেকে ১১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৫ হাজার ১০জন শিক্ষার্থী পাস করেছেন। গড় পাসের হার ৭২ দশমিক ৮৪ শতাংশ।
খুলনা: জেলার ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৬৮০ জন। গড় পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ।
সাতক্ষীরা: এ জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৩৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৩৬৮ জন। গড় পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ।
নড়াইল: এ জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৪৯৩ জন। গড় পাসের হার ৬১ দশমিক ২৭ শতাংশ।
ঝিনাইদহ: এ জেলার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৩৫১ জন। গড় পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ।
কুষ্টিয়া: এ জেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৬২২ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ৫২ শতাংশ।
মাগুরা: এ জেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ১১৫ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ২৩ শতাংশ।
চুয়াডাঙ্গা: এ জেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৭২ জন। গড় পাসের হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ।
বাগেরহাট: এ জেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৫২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৬৯৩ জন। গড় পাসের হার ৫০ দশমিক ০৪ শতাংশ।
মেহেরপুর: এ জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ২ হাজার ৬০ জন। গড় পাসের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net