April 27, 2026, 12:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন

সময় হলেই সবকিছুর জবাব দিবেন বলে জানিয়েছেন হাথুরু সিংহে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ দলে শেষ হবার মুহুর্তে এখনও মুখ না খুললেও সময় হলেই সবকিছুর জবাব দিবেন বলে জানিয়েছেন এই লঙ্কান।
একটি মিডিয়ার সাথে আলাপকালে তিনি বলেন তার বিরুদ্ধে শুধুই অভিযোগ এসেছে। আমি সঠিক সময়ে তাদের উত্তর দেব! আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ।’
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে নাসুম আহমদকে চড় মারার অভিযোগ উঠেছিল হাথুরুসিংহের বিরুদ্ধে। এ নিয়ে হয়েছে তদন্তও। এরমধ্যেই এসেছে তদন্ত প্রতিবেদন। তার উপর ভিত্তি করেই এই লঙ্কানকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
আর বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাতেই উঠে এসেছে বিষয়টি, ‘এটা পার্টিকুলার ওই ছেলের জন্য খুবই বাজে একটা জিনিস। … হিট অ্যাট দ্য মোমেন্ট একটা জিনিস হতে পারে বাট ফিজিক্যাল অ্যাসল্ট আসলে কোনো পর্যায়ে কোনোভাবে একটা ন্যাশন্যাল প্লেয়ারকে আপনি করতে পারবে না।’
এছাড়া কর্তৃপক্ষকে ন জানিয়ে অতিরিক্ত ছুটি কাটানোর ব্যাখ্যাও চাওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে। ফারুকের ভাষায়, ‘অতিরিক্ত তিন মাসের বেশি সময় কাটিয়ে ফেলেছে। ওইটাও কিন্তু পার্ট অব মিস কন্ডাক্ট ছিল। আপনি বিচ্ছিন্নভাবে ইনফর্ম করেছেন। একটা-দুইটা মেইলে যে আমার একটু যেতে হবে। বাট নট ফর মোর দ্যান থ্রি মান্থস।’
এদিকে হাথুরুসিংহের সঙ্গে ফারুকের সম্পর্কটা আগে থেকেই ভালো নয়। পূর্ব একটি ইতিহাস আছে। তিনি যখন প্রধান নির্বাচক ছিলেন, তখনই প্রথম মেয়াদে দায়িত্ব নেন হাথুরুসিংহে। এই কোচের সঙ্গে মতবিরোধের কারণেই তখন প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন ফারুক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net