June 17, 2026, 9:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

ইবিতে কেন্দ্রীয় মসজিদে ব্রাক নেটের সহায়তায় নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ব্রাক নেটের সহায়তায় নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এর ফলে, কেন্দ্রীয় মসজিদে সাউন্ড সিস্টেম নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের অবসান ঘটলো।
রোববার (২ নভেম্বর) যোহর নামাযের পর ব্রাক নেটের জেনারেল ম্যানেজার মোঃ মোকাররম হোসাইনের উপস্থিতিতে নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়৷
এসময় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, প্রফেসর ড. মোঃ ফকরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই মসজিদটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক সব থেকে বড় এবং সুন্দর একটি স্থাপনা। তবে এই মসজিদকে আরো বেশী সুন্দর করে তোলা সম্ভব। আমি সর্বপ্রথম মসজিদের সংস্কারেই হাত দিয়েছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য এসেছি। তারই একটি ক্ষুদ্র অংশ এটি।
তিনি আরও বলেন, আমি বিশেষভাবে ব্রাক নেটকে ধন্যবাদ দিতে চাই। তাদের সহায়তায়ই আজকের এই কাজ করা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net