July 31, 2026, 11:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালুর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর), বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন, একই সঙ্গে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করেন।

আদালত বলেন, জনগণের স্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে হবে এবং এর জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এর আগে, গত ৭ নভেম্বর কুইক রেন্টাল-সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুলের শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন ধার্য করেন। এ মামলায় রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ।

গত ২ সেপ্টেম্বর, হাইকোর্ট কুইক রেন্টালের দায়মুক্তি ও ক্রয় সংক্রান্ত ৬(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন। এই রুলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়, এবং আইনের ৬(২) ও ৯ ধারা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করার আবেদন জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net