March 5, 2026, 3:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

কার্যকর রোববার থেকে/কুষ্টিয়ায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলায় চলাচল করা বাসগুলোতে শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবেন। তবে সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনগুলোতে প্রচলিত পুরো ভাড়া কার্যকর থাকবে।
পরিবহন সংশ্লিষ্ট তিনটি সংগঠন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।
কুষ্টিয়ার ৬টি রুটের প্রতিটিতেই শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিন বাসভাড়া অর্ধেক নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখা কমিটির প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার মধ্যে এই সুবিধা অব্যাহত থাকবে।
কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেণ, কুষ্টিয়া জেলার মধ্যে চলাচলরত সব লোকাল বাসে সকাল ৭টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবেন। এ সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net