June 1, 2026, 7:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার

ঝিনাইদহে ৫৮ বিজিবির ৬ কোটি টাকা মূল্যের স্বর্ণবিস্কুট উদ্ধার, আটক ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সেক্টরের অধীনে বিজিবি-৫৮ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ জনকে আটক করেছে। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।
সোমবার রাতে ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।
বিজিবির কাছে স্বর্ণ চোরচালানের একটি তথ্য আসার পর একটি টহল দল মহেশপুর সীমান্তের রায়পুর গ্রামের মাঠে নেয়। সেখানে ঐ দুই ব্যাক্তি স্বর্ণসহ সীামান্ত পার হওয়ার চেষ্টার সময় বিজিবি টহল দল তাদেরকে ধরে ফেলে। তাদের দেহ তল্লাশি চালিয়ে ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করে জব্দকৃত স্বর্ণের বিস্কুটগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net