October 13, 2026, 1:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

শহরে বিশ^বিদ্যালয়ের বাসে চাপা পড়ে সাইকেল আরোহীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি দোতালা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম হাউসিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্বৃত করে জানায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল নিয়ে পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনানাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, বাসটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net