October 13, 2026, 1:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ডাকাতি করতে এসে মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদন্ড

দৈনিক বুষ্বটিয়া অনলা্ইন/
কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতি করতে এসে মা ও ছেলেকে হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক সোহানী পুষণ এই রায় দেন।
কুষ্টিয়া জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) খাদিমুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দৌলতপুর উপজেলার জোয়াদ্দার পাড়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে আবু হানিফ মোল্লা, একই উপজেলার সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মন্ডলের ছেলে আলী আকবর ও মৃত শহিদুল ইসলাম মন্ডলের ছেলে লাল চাঁন মন্ডল।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের আব্দুল মানিকের স্ত্রী ছানোয়ারা বেগম তার আট বছরের ছেলে রাজ আহাম্মেদকে নিয়ে থাকতেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর মধ্য রাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা দরজা ভেঙে ওই বাড়িতে ডাকাতি করতে যান।
এ সময় ছানোয়ারা ডাকাতদের চিনে ফেলেন এবং চিৎকার করার চেষ্টা করলে ডাকাত দল ছানোয়ারা ও তার ছেলেকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরদিন ছানোয়ারার মেয়ে পারভীনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামিকে করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার ২০২২ সালেল ২৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net