December 12, 2025, 3:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা সৌদি আরবে মদ বিক্রি শুরু, ২০২৬ সালের মধ্যে আরও নতুন মদের দোকান খোলার পরিকল্পনা ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন জন নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে কঠোর অবস্থানের বার্তা কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের ১২ ফেব্রুয়ারি সম্ভাব্য ধরে দ্রতগতিতে এগোচ্ছে নির্বাচনের প্রস্তুতি কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন

মাগুরায় চাঁদাবাজি মামলায় মহিলা আওয়ামী লীগ সভাপতি কারাগারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরায় চাঁদাবাজি মামলায় গ্রেফতার শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রিয়াকে চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা কিন্তু এসময় তার জামিন শুনানিতে কোন আইনজীবী আসেনি। আদালত অপেক্ষার পর রাতে তাকে কারাগারে পাঠান।
এর আগে চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ।
মামলা সূত্রে জানা যায়, নিজ দলে ভিড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদির কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু না পেয়ে দুদিন পর ১২ মে ভোর ৫টার সময় একটি লোহার স্টিক দিয়ে রিয়া ও তার সহযোগী হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস
তার উপর হামলা চালায়।
এদিকে রিয়া গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আদালতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হয়। তারা রিয়ার পক্ষে কোন আইনজীবীকে আদালতে আসতে সাবধান করে দেয়।
এরপর আদালত সন্ধ্যা ৭টার দিকে রিয়াকে জেলে পাঠানোর অদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net