October 15, 2026, 2:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

আরও ২০০ ‘বাংলাদেশী’ কে গুজরাট থেকে ধরে বিভিন্ন সীমান্তে আনা হয়েছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতের গুজরাট রাজ্যে অবৈধভাবে বসবাসকারী সন্দেহে দুই শতাধিক ‘বাংলাদেশিকে’ আটক করা হয়েছে। তাদের ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে সীমান্তবর্তী রাজ্যগুলোয় নিয়ে আসা হয়েছে।
সেখান থেকে সীমান্ত পার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শনিবার (৫ জুলাই) সকালে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় আটক বাংলাদেশিদের ভাদোদারা বিমানঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখান থেকে এয়ারবাস এথ্রিটুওয়ান মডেলের একটি বিমান চড়িয়ে সীমান্তবর্তী রাজ্যগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ প্রক্রিয়া চালানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।
গুজরাট পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসএফ এই প্রত্যাবাসনের দায়িত্বে রয়েছে। আমাদের কাজ ছিল তাদের সঠিকভাবে সীমান্তবর্তী রাজ্যগুলোয় পৌঁছে দেওয়া। সেখানে বিএসএফ তাদের হস্তান্তর গ্রহণ করে সীমান্ত পার করাবে।
যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো (যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়) ও পশ্চিমবঙ্গের সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
তবে এত সংখ্যক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, কিংবা তাদের মধ্যে কোনো মানবপাচার চক্র জড়িত ছিল কিনা, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বাংলাদেশ সরকার থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net