April 19, 2026, 2:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ

আগস্টের প্রথম পাঁচ দিনে ৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি আগস্ট মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে। মাসের প্রথম পাঁচ দিনেই (১-৫ আগস্ট) প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৪ হাজার ১ কোটি (১২০ টাকা প্রতি ডলার ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৭ আগস্ট) এই তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে (২০২৪ সালের আগস্টের প্রথম পাঁচ দিন) রেমিট্যান্স এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এবার বেড়েছে ১৪ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৭৯৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার) তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। এই সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৫ সালের মার্চে—৩২৯ কোটি ডলার।
২০২৪-২৫ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ: জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ), এপ্রিল: ২৭৫ কোটি ডলার, মে: ২৯৭ কোটি ডলার, জুন: ২৮২ কোটি ডলার। তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যদিও ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রবাসী আয় আরও বাড়াতে হুন্ডি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং চ্যানেলকে আরও সহজলভ্য করা জরুরি বলে তারা মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net