July 22, 2026, 10:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

রাজধানীর নিউ মার্কেট থেকে ১১০০ সামুরাই ছুরিসহ ধারালো অস্ত্র উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযানে ১,১০০টি সামুরাই ছুরিসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৯ আগস্ট) রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিনে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকান থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো মূলত সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। এসব অস্ত্র দিয়ে গত কয়েক মাসে একাধিক হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আহতের ঘটনা ঘটেছে।
উদ্ধারকৃত সব অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
সেনাবাহিনী ব্যবসায়ীদের সতর্ক করে বলেছে—এ ধরনের ধারালো অস্ত্র বিক্রি থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো সন্ত্রাসীদের হাতে পৌঁছে সাধারণ মানুষের জীবননাশ ডেকে আনছে। একই সঙ্গে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্র ব্যবসা রোধে সহযোগিতা করতে এবং কোনো অবৈধ অস্ত্র দেখলে নিকটস্থ আর্মি ক্যাম্পে তথ্য দিতে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য দিন-রাত কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net