October 14, 2026, 11:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খসড়া ভোটার তালিকা প্রকাশ, যুক্ত হলো ২৪ লাখ নতুন ভোটার

দৈনিক কুষ্টিয়াা অনলাইন/
আগামী ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছরে পা দেবে, তারাও এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, নতুন করে ভোটার হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন। এতে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশের সব নির্বাচন অফিসে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
আইন অনুযায়ী চলতি বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে। একই সময়ে মৃত ও কর্তনযোগ্য ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম বাদ দেওয়া হয়েছে।
৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে জানিয়ে সচিব বলেন, নতুন আইনে সুযোগ রাখা হয়েছে—যাতে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছরে পৌঁছাবেন, তারাও ভোটার হতে পারবেন। এতে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net