August 27, 2026, 12:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

এই নভেম্বরেই ফিরছে ব্ল্যাকপিঙ্ক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক এবার নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউক সুক এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় তিনি জানান, জিসু, জেনি, রোজে ও লিসা ইতিমধ্যেই নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। নভেম্বরের মধ্যেই অ্যালবামটি প্রকাশের লক্ষ্য নিয়ে সদস্যরা ও প্রযোজক টিম কঠোর পরিশ্রম করছেন। ইয়াং হিউক সুক বলেন, “অনেকেই ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নভেম্বরেই এটি প্রকাশ করতে।”
এর আগে শোনা গিয়েছিল, দীর্ঘ বিশ্বভ্রমণ কনসার্টের পর দুই মাসের বিরতিতে ব্ল্যাকপিঙ্ক নতুন গান রেকর্ডিং ও মিউজিক ভিডিও শুটিংয়ে ব্যস্ত থাকবে। এবার সেই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ওয়াইজি।
সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক তাদের ‘ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুর’-এর ইউরোপীয় অংশ শেষ করেছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। যদিও তাদের পরবর্তী সূচি এখনো ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে— দেশে ফিরে নতুন গানের কাজ শেষ করেই তারা আবার মঞ্চে ফিরবেন।
নভেম্বরের নতুন অ্যালবাম প্রকাশের পর ট্যুর শুরু হবে তাইওয়ানের কাওশিয়াং থেকে। এরপর আরও কয়েকটি এশীয় শহরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পুরো ট্যুর শেষ হবে ২০২৬ সালের জানুয়ারিতে, হংকংয়ে দুই রাতের শো দিয়ে।
উল্লেখ্য, ব্ল্যাকপিঙ্কের সর্বশেষ প্রকাশিত কাজ ছিল ডিজিটাল সিঙ্গেল ‘জাম্প’, যা মুক্তি পায় গত ১১ জুলাই। তবে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে তাদের শেষ কাজ ছিল দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘বর্ন পিঙ্ক’, প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net