October 14, 2026, 9:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ বৃহস্পতিবার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রোডম্যাপটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “আপনারা অপেক্ষা করেন, কালকে রোডম্যাপ ঘোষণা করা হবে।”
ইসির তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই ৩০০ আসনের সংসদীয় এলাকার খসড়া সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনার লক্ষ্যে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটে আসন ৪ থেকে কমিয়ে ৩ করার প্রস্তাব দেওয়া হয়।
এই খসড়া প্রকাশের পর ১০ আগস্টের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত ৮৩টি আসন নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়ে। এরপর ২৪ আগস্ট থেকে এ বিষয়ে শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়েছে।
শুনানি শেষে দাবি-আপত্তির নিষ্পত্তি করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net