April 22, 2026, 2:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

ভারত কোনো পুশব্যাক করেনি, যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন: বিএসএফ ডিজি

দৈনিক কুষ্টিয়া অনলাইন?
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ব্যক্তিরা স্বেচ্ছায় আসছেন বলে দাবি করেছেন বিএসএফের মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী। ভারত এই বিষয়ে কোনো পুশব্যাক করেনি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষে যৌথ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
সীমান্তে পুশইন এবং হত্যাকাণ্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিএসএফ ডিজি বলেন, “ভারত কোনো পুশব্যাক করেনি। যারা আসছে তারা স্বেচ্ছায় আসছে। আর লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনও গুলি চালায় না।”
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সম্মেলনে তারা বিএসএফকে প্রশ্ন করেছেন—একজন শিশু কীভাবে তাদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি আরও জানান, গত ১৫ বছর ধরে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ। তবে চলতি বছর কিছু ঘটনার কারণে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিএসএফ দাবি করেছে, আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে। এছাড়া, যদি কেউ ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে, তবে তাকে বিজিবির কাছে হস্তান্তর করার জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।
এর আগে, ২৫-২৮ আগস্ট ঢাকায় চার দিনব্যাপী আলোচনা শেষে ৫৬তম সীমান্ত সম্মেলনের দলিল স্বাক্ষর করা হয়।
সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন।
অন্যদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে। এতে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net