October 14, 2026, 8:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

দৌলতদিয়ায় ঘাট সংকট, যানবাহনের দীর্ঘ সাড়ি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাট সংকটে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ঘাট এলাকায় কয়েকশ পণ্যবাহী ট্রাক ও অল্প কিছু যাত্রীবাহী গাড়ি আটকে থাকতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তি পোহাচ্ছেন ট্রাকচালক ও যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ট্রাকের লম্বা সারি। কর্তৃপক্ষ যাত্রীবাহী গাড়ি ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও চাপ কমছে না।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দৌলতদিয়ার সাতটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে সচল আছে শুধু ৪ নম্বর ঘাট। ১, ২, ৫ ও ৬ নম্বর ঘাট দীর্ঘদিন ধরে অকেজো, আর ৭ নম্বর ঘাট স্রোতের কারণে গত ২৩ আগস্ট থেকে বন্ধ। ৩ নম্বর ঘাটের পন্টুন ভেঙে যাওয়ায় রোববার রাত থেকে সেটির মেরামত চলছে। ফলে একমাত্র ৪ নম্বর ঘাট দিয়েই সব যানবাহন পারাপার করা হচ্ছে।
কুষ্টিয়া থেকে আসা এক ট্রাকচালক আলতাফ হোসেন বলেন, “আমি গাজীপুরের উদ্দেশ্যে ফার্নিচার নিয়ে যাচ্ছি। কিন্তু ঘাটে এসে দীর্ঘ লাইনে আটকে আছি। প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কবে ফেরির দেখা পাবো তা জানি না।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “একটি ঘাট সচল থাকায় যানবাহনের চাপ বেড়েছে। ৩ নম্বর ঘাটের মেরামত কাজ দ্রুত শেষ হলে সংকট কিছুটা লাঘব হবে।” তিনি আরও জানান, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net