October 14, 2026, 8:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে। মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়। পাঁচটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের এই চালান সাতটি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম চালানে অংশ নেওয়া রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো—সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ এবং লাকী ট্রেডিং।
বন্দর সূত্রে জানা যায়, কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে সব রপ্তানি সম্পন্ন করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
স্বর্ণালি এন্টারপ্রাইজের প্রতিনিধি সাইফুর রহমান বলেন, “আজ আমাদের কোম্পানির চার টন ইলিশ রপ্তানি হয়েছে।”
এর আগে সরকার দুর্গাপূজা উপলক্ষে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয় ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে (মোট ৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে (মোট ৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে (মোট ৪০ টন) ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে।
বন্দর পরিচালক শমীম হোসেন বলেন, “ইলিশ রপ্তানি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মৎস্য খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net