February 15, 2026, 7:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

বাংলাদেশ থেকে পাঠানো ৫০ টন ইলিশ ছুঁয়েছে কলকাতার হাওড়া বাজার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পাঠানো ইলিশের প্রথম চালান ভারতের বাজারে পৌঁছেছে। ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশ বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে কলকাতায় প্রবেশ করে। এরপর সেগুলো দ্রুত হাওড়া ও কলকাতার বিভিন্ন পাইকারি বাজারে পৌঁছানো হয়।
কলকাতার হাওড়া বাজারে ইতোমধ্যেই বাংলাদেশের ইলিশ বিক্রির জন্য প্রদর্শিত হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্গাপূজা ঘিরে বাঙালিদের উৎসবের আমেজে ইলিশের ব্যাপক চাহিদা থাকায় দুপুর থেকেই বাজারে ক্রেতাদের ভিড় বাড়বে। উৎসব মৌসুমে কলকাতা এবং আশপাশের জেলায় বাংলাদেশি ইলিশের জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
পেট্রাপোল সীমান্তে ইলিশের এই চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) সাবরিন চৌধুরী।
এ সময় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে পাঠানো ইলিশ সীমান্ত অতিক্রম করার পর দ্রুত ভারতের অভ্যন্তরে প্রবাহিত করা হয়েছে, যাতে বাজারে সরবরাহে কোনো দেরি না হয়।
পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “এই মৌসুমে ইলিশের প্রথম চালান হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) ৫০ টন ইলিশ এসেছে। সন্ধ্যা ছয়টার মধ্যে এগুলো কলকাতার বিভিন্ন বাজারে পাঠানো হয় এবং বৃহস্পতিবার সকালে হাওড়া ও কলকাতার পাইকারি বাজারগুলোতে পৌঁছে যায়।”
বাংলাদেশ সরকার চলমান রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেও এ বছর ভারতের জন্য ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। তবে অনুমোদন কার্যকরের সময়সীমা আগামী ৫ অক্টোবর পর্যন্ত সীমাবদ্ধ। ফলে নির্ধারিত সময়ে পুরো ১,২০০ টন ইলিশ আমদানি সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “বাংলাদেশ সরকার প্রতি বছর খুব অল্প সময়ের মধ্যে রপ্তানির সুযোগ দেয়। এত কম সময়ে পুরো অনুমোদিত কোটা পূরণ করা সম্ভব হয় না। এ বছরও ১,২০০ টন ইলিশের সম্পূর্ণ আমদানি বাস্তবায়ন হবে বলে মনে হয় না।”
বাংলাদেশ সরকার প্রতিটি ইলিশ রপ্তানি করছে সাড়ে ১২ ডলার কেজি মূল্যে। তবে কলকাতার খুচরা বাজারে বাংলাদেশি ইলিশের দাম দুই হাজার রুপির ওপরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সাধারণ মধ্যবিত্ত বাঙালির জন্য ‘ইলিশ বিলাসিতা’ আরও সীমিত হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net