February 27, 2026, 9:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

সেপ্টেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড/দেশে এসেছে ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স

দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৫ লাখ ডলার।
গত বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
এর আগে চলতি অর্থবছরের আগস্ট মাসে দেশে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, আর জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি ডলারের উচ্চ বিনিময় হারও প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করছে। এসব কারণেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে, যার প্রতিফলন মিলেছে সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net