March 23, 2026, 9:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে

কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা/ হানিফসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ২ নভেম্বর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযোগ পাঠ করেন। তিনি প্রসিকিউশনের আনা অভিযোগের পটভূমি নিয়ে প্রশ্ন তোলেন এবং আসামিদের অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম, আব্দুস সোবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।
মামলার অন্য তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে তদন্ত সংস্থা উভয় মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net