March 5, 2026, 4:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

যশোরে তরুণদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যশোরে ৪০ জনের বেশি মানুষ এইডসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জনই শিক্ষার্থী, যাদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৪ জন নারী। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—মোট আক্রান্তদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। ২০২৪ সালে মোট ২৫ জন আক্রান্তের মধ্যে শিক্ষার্থী ছিলেন ১২ জন; আর চলতি বছর মাত্র দশ মাসেই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন সমকামী বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। গত বছর যশোরে পাঁচজন এইডস রোগীর মৃত্যু হয়েছিল।
বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে ২২০ জন এইচআইভি/এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে যশোর ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলার মানুষ রয়েছেন।
প্রায় ৩০ লাখ জনসংখ্যার যশোরে প্রতি এক লাখে একজন এইচআইভি/এইডস রোগী শনাক্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী অবস্থান ও সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের এআরটি সেন্টারের প্রধান সমন্বয়কারী ডা. কানিজ ফাতেমা বলেন,
“তরুণদের মধ্যে এইচআইভি আক্রান্তের হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের কৌতূহল ও সামাজিক প্রভাব এখন অনেক ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের চেয়ে সহলিঙ্গের প্রতি ঝুঁকে পড়ছে, যা সামাজিক চক্র ও বিভ্রান্তির ফল।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net