October 14, 2026, 5:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

বাংলাদেশ আবারও ভারতকে চিঠি দিচ্ছে ট্রেন চালু করার জন্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত বছরের জুলাইয়ে দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে। তখনই বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত তিনটি আন্তঃদেশীয় ট্রেন—মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস—ও যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়।
এরপর অন্তর্বর্তী সরকার আগস্টে ক্ষমতায় আসার পর দুদফা ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয় ট্রেন চালু করার জন্য। কিন্তু ভারত নিরাপত্তার কারণে রাজি হয়নি। দীর্ঘ ১৫ মাস ধরে এই তিনটি ট্রেন বন্ধ রয়েছে।
আগামী বছরের মার্চে ৩৮তম ‘ইন্ট্রা-গভর্নমেন্ট রেলওয়ে মিটিং’ (আইজিআরএম) অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতের কাছে তৃতীয়বারের মতো চিঠি পাঠানো হবে। চিঠির মাধ্যমে ট্রেন পুনরায় চালু করা এবং অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার বিষয়ও আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করা হবে। এছাড়া পদ্মা সেতু ব্যবহার করে মৈত্রী এক্সপ্রেসের নতুন রুট অনুমোদনের জন্যও ভারতকে চিঠি পাঠানো হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, চিঠি প্রক্রিয়াই ভারতের সঙ্গে আলোচনা করার একমাত্র পথ। আগেরবারও চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ভারত ট্রেন চালাতে রাজি হয়নি।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “আমাদের প্রস্তুতি পূর্ণ। ভারত চাইলে যে কোনো সময় ট্রেন চালানো সম্ভব।”
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আটটি রেল ইন্টারচেঞ্জ থাকলেও শুধু পাঁচটি সচল, আর যাত্রীবাহী তিনটি ট্রেন দীর্ঘ সময় বন্ধ রয়েছে। চিঠি প্রেরণের পর কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net