April 21, 2026, 10:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের অবরোধের কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–খুলনা ও ভাঙ্গা–ফরিদপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা–ফরিদপুর মহাসড়কে এবং সকাল সোয়া ১০টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড, শুয়াদী পাম্পের পাশ ও পুখুরিয়া এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাদের দেশীয় অস্ত্র হাতে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, “ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা–ফরিদপুর মহাসড়ক এবং সকাল সোয়া ১০টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।”
দীর্ঘ সময় দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হয়। তবে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাজুড়ে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net