April 21, 2026, 10:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

ভারত থেকে চাল কিনবে সরকার, সরবরাহকারী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাজার স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা ওঠানামা করছে। “দাম যাতে আর না বাড়ে, সে জন্যই নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” উল্লেখ করেন তিনি। চাল ভারত থেকেই আসবে জানিয়ে উপদেষ্টা বলেন, “মূল্য প্রতিযোগিতামূলক হওয়ায় ভারতকে বেছে নেওয়া হয়েছে, তবে সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের।”
মান, সময়মতো সরবরাহ এবং মূল্য বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংশোধিত বাজেট ডিসেম্বরেই/
অর্থ উপদেষ্টা জানান, সরকার ডিসেম্বরের মধ্যেই সংশোধিত বাজেট প্রস্তুত করতে চায়। নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।
“নির্বাচন ও গণভোটে অতিরিক্ত জনবল ও নিরাপত্তা ব্যয় লাগবে। তাই বাজেট পুনর্বিবেচনা করা হচ্ছে,” বলেন সালেহউদ্দিন। জানুয়ারি নাগাদ নতুন সরকারের জন্য বাজেট কাঠামো প্রস্তুত রাখা হবে বলেও তিনি জানান।
একদিনে নির্বাচন ও গণভোট ‘চ্যালেঞ্জ’, তবে বাস্তবসম্মত/
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে তিনি চ্যালেঞ্জিং উল্লেখ করলেও এর পক্ষে মত দেন। “দুই দিনে ভোট নিলে বিশাল লজিস্টিক্স ও জনবল মোবিলাইজ করতে হয়। অনেক দেশেই একই দিনে রেফারেন্ডাম ও ভোট হয়,” মন্তব্য করেন তিনি। তার মতে, “একবারেই করলে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।”
অন্যান্য সিদ্ধান্ত/
বৈঠকে আরও সার, পরিশোধিত তেল কেনা এবং তিনটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net